দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বৃহস্পতিবার কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তেলের ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত করার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটির দক্ষিণ অংশে কয়েক মিনিট আগে বিস্ফোরণগুলো ঘটে। সামরিক সূত্রগুলোর ধারণা, ইরানের অনুমোদনহীন পথে চলাচলকারী তেলের ট্যাংকারগুলো ওই এলাকায় পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে।
তবে কতটি ট্যাংকার এ ঘটনায় জড়িত, সেগুলোর পরিচয় কী, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।
হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই বিস্ফোরণের এ খবর এল। ইরান এর আগে তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে চলাচল না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে।
/অ